ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বহেরারচালা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ফাহাদ (২২) নামের এক বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১ জুন) সকালে স্থানীয় আফির উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম। নিহত যুবক বহেরারচালা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।এস আই জানান, আফির উদ্দিনের বাড়িতে একটি অটোরিকশা রাখা ছিল। অটোরিকশাটিতে বৈদ্যুতিক চার্জের ব্যবস্থা করা ছিল। চার্জের কাজে ব্যবহৃত বিদ্যুতের একটি তার অটোরিকশায় লেগে বিদ্যুতায়িত অবস্থায় ছিল।মঙ্গলবার সকালে ফাহাদ সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তাকে অটোরিকশার কাছে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।তিনি জানান, মৃত্যুর বিষয়ে ফাহাদের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ আছে কি না এবং মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑